লোড হচ্ছে...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
১২ অক্টোবর, ২০২৬

নতুন মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে তার প্রত্যাশা তুলে ধরেন।
১২ অক্টোবর, ২০২৬

আজ সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
১২ অক্টোবর, ২০২৬

নীতিমালায় বলা হয়েছে, পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের বদলি ও পদায়ন মন্ত্রণালয় নিষ্পত্তি করবে। ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবে অধিদফতর। বদলির আবেদন বিবেচনায় জ্যেষ্ঠতা, শৃঙ্খলা ও দক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে।
১১ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
৯ অক্টোবর, ২০২৬

আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ভস্মীভূত গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

আগুন লেগে পাঁচটি পাটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
৩ অক্টোবর, ২০২৬

রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
১ অক্টোবর, ২০২৬

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, সকালে হকার উচ্ছেদের সময় একটি ভবনে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সালমা নামে এক নারী ফোন করে বাসারকে তার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর তিন ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন (৫৫)।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

আগুনে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগুন লেগে পাঁচ পরিবারের বসতঘর, রান্নাঘর ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে আজ এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় মোট সাতজন মারা গেছেন। এর মধ্যে কারখানার ভেতরে পাঁচজন, ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে বাইরে একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামে একজন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনে কোনো হতাহত বা আটকের খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

পার্কিং করা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
২০ সেপ্টেম্বর, ২০২৬

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যামাইকার হয়ে কেসি কার্টি করেন ৪০ বলে ৫৬ রান। মাজ সাদাকাত ১৭ বলে ৪১ ও কার্ক ম্যাকেঞ্জি ২০ বলে ৩৪ রান করে জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে মাত্র ১৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন রভম্যান পাওয়েল।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


