আগুন, ফায়ার সার্ভিস
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে আগুন লেগেছে। সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

Advertisement

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি।’

সূত্র : বাসস