বাস, আগুন
লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। নয়া দিগন্ত

রাজবাড়ীতে পার্কিং করা লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রাতের দিকে দৌলতদিয়া থেকে কুষ্টিয়ায় চলাচলকারী মা ক্লাসিক পরিবহনের একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দৌলতদিয়া ঘাট টার্মিনালে অনেক বাস পার্কিং করা থাকলেও পুড়ে যাওয়া বাসটি একটু দূরে পার্কিং করা ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো: সফিকুল ইসলাম বলেন, ‘বাসটির আসন ও ভেতরের ডেকোরেশন একেবারে পুড়ে গেছে। এটি বাসের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি অগ্নিসংযোগ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’