
রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাজিরা বাজারের হক বেকারির গলিতে এ ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১২টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন, আগুনে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।








