লোড হচ্ছে...
বাবর আজম কি আসলেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের জন্য উপযুক্ত? এই প্রশ্ন নতুন নয়, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পরও এই আলোচনা থামেনি। বরং পাকিস্তানের টিভি শো ‘গেম অন হ্যায়’-তে কিংবদন্তি পেসার শোয়েব আখতারের মন্তব্যে বিতর্ক আরও জোরালো হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রোববার ভোরে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, সীমান্ত প্রদেশ নানগারহার ও পাকতিকায় "একটি ধর্মীয় স্কুল ও বসতবাড়িতে হামলা চালানো হয়েছে", যার ফলে "নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছে।" আফগান সূত্র আল জাজিরাকে জানিয়েছে, নানগারহারে অন্তত ১৭ জন নিহত হয়েছে, তবে পাকতিকার হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
আইসিসি টুর্নামেন্টে ইতিহাস বলে, অস্ট্রেলিয়া বিদায় নিলে পাকিস্তানের ভাগ্য খুলে যায় এমন বিশ্বাস বহুদিনের। কাকতালীয় হলেও তিনটি বড় শিরোপা জয়ের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত...
২১ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুতেই বাগড়া দিতে পারে বৃষ্টি। আজ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কেবল আজকের ম্যাচই নয়, আগামীকাল ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচেও বৃষ্টির শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ গত কয়েকদিন ধরেই শ্রীলঙ্কায় নিয়মিত বৃষ্টি হচ্ছে।
২১ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোতে সুপার এইট পর্ব শুরু হচ্ছে, আর সঙ্গে এসেছে সপ্তাহজুড়ে পূর্বাভাসের সেই বৃষ্টি। বৃষ্টি শহরকে শীতল করার পাশাপাশি নতুন শুরুর অনুভূতিকেও তীব্র করেছে। যে টুর্নামেন্টটি ২০টি দল এবং দিনে তিনটি ম্যাচ নিয়ে ছুটছিল, তা এখন সংকুচিত হয়ে এসেছে। ম্যাচের সংখ্যা কমেছে, সমীকরণ আরও স্পষ্ট হয়েছে, আর স্পটলাইট এখন আর বিক্ষিপ্ত নয়।
২১ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তান দল আগামী ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে এবং ১০ মার্চ অনুশীলন করবে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস)।
২১ ফেব্রুয়ারি, ২০২৬
সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, যিনি সম্প্রতি ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে 'স্লগার' (যিনি সজোরে ব্যাট চালান কিন্তু কৌশলে দুর্বল) বলে অভিহিত করেছিলেন, তিনি আবারও একটি মন্তব্যে ভক্তদের চমকে দিয়েছেন। সুপার এইটের গ্রুপ চূড়ান্ত হওয়ার পর আমিরকে প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার মতো দুটি করে দল বেছে নিতে বলা হয়েছিল। শো-এর উপস্থাপকসহ অনেককে অবাক করে দিয়ে আমির বলেন, ভারত সেমিফাইনালে উঠবে না। তিনি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাজি ধরেছেন।
২০ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রানের বিশাল স্কোর গড়ে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতক হাঁকান সাহেবজাদা ফারহান।
১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বোমা হামলা এবং পুলিশ ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১২ জন মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অশান্ত বাজাউর জেলায় এক হামলায় ১১ জন নিরাপত্তাকর্মী এবং একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
কলম্বোয় টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের দল শুধু সুপার এইটেই জায়গা করেনি, পাকিস্তানের বিপক্ষে ভারতের সাফল্যের পাল্লা আরও ভারী করেছে। পাশাপাশি এই ম্যাচে বেশ কিছু দলীয় ও ব্যক্তিগত রেকর্ডও হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
অনিশ্চয়তার কালো মেঘ কাটিয়ে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে হ্যান্ডশেক বা করমর্দন ইস্যুতে আগের অবস্থানেই অটুট ভারত। এবারও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সাথে হ্যান্ডশেক...
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধুই একটি লোক দেখানো প্রদর্শনী বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। দ্য টাইমসে লেখা কলামে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
হাত মেলায়নি ভারত-পাকিস্তান নারী ক্রিকেট দলের সদস্যরা। থাইল্যান্ডের ব্যাংককে আজ (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’ দল। ম্যাচের আগে বা পরে হাত মেলাননি দুই দলের খোলোয়াড়েরা।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণ এশিয়ার এই ভারত-পাকিস্তান দুই প্রতিবেশীর মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে খেলার মাঠেও। কয়েক দশকের পুরনো এই ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা এখন মাঠের ভেতরে ও বাইরে এক কদর্য রূপ নিয়েছে। প্রথাগত করমর্দন বা হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া হচ্ছে এবং হালকা মেজাজের ঠাট্টার জায়গা দখল করেছে গত মে মাসের সশস্ত্র সংঘাতের ইঙ্গিতপূর্ণ বিতর্কিত অঙ্গভঙ্গি। সীমান্তের দুই প্রান্তেই রাজনীতি এবং খেলাধুলার সীমারেখা আজ অস্পষ্ট। এই ম্যাচগুলো এখন জাতীয়তাবাদী গর্বের প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা মাঝেমধ্যে রুচিহীনতার পর্যায়ে চলে যায়। তবে পাকিস্তানে ম্যাচ-পূর্ববর্তী সেই উগ্র দেশপ্রেম এবার খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর জায়গা নিয়েছে সমর্থকদের চরম হতাশা, যা প্রকাশ পাচ্ছে আত্ম-সমালোচনামূলক মিম বা রিলের মাধ্যমে। সেখানে জয়ের আশা করা একদল সমর্থকের ভাবনাকে "বোকামি" হিসেবে চিত্রিত করা হচ্ছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
পিসিবি ও আইসিসির মধ্যকার টানাপোড়নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচই খেলতে চায়নি ভারতের সাথে। বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাইলে টাইগারদের বাদ দেয় আইসিসি। এরপর বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান, তারা ভারতের সাথে নির্ধারিত ম্যাচ বয়কট করে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ (১৫ ফেব্রুয়ারি) দুই দলের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের আগে আগুনে ঘি ঢেলে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তাঁর তীরের লক্ষ্য ভারতের বর্তমান টি-টুয়েন্টি সেনসেশন অভিষেক শর্মা। তিনি বলেন, ‘অভিষেক একজন স্লগার, ভালো ব্যাটসম্যান না।’
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের সাধারণ নির্বাচনে ‘অভূতপূর্ব জয়ের’ জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসের সেই দুঃস্মৃতি আর ফিরল না কলম্বোর পিচে। দুই বছরের পুরোনো ক্ষতের বদলা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করল পাকিস্তান। ম্যাচের আগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার মোহাম্মদ মহসিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ২০২৪ বিশ্বকাপের মতো এবারও পাকিস্তানের ওপরই ‘চাপ’ থাকবে। কিন্তু কলম্বোর মাঠে আজ পাকিস্তানকে বিন্দুমাত্র চাপে ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং ৩২ রানের বড় জয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
একটি নতুন জরিপে দেখা গেছে, প্রায় তিন-চতুর্থাংশ পাকিস্তানি 'ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স' (আইএসএফ) বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে গাজা উপত্যকায় সেনা মোতায়েনকে সমর্থন করেন।গ্যালপ পাকিস্তানের এই জরিপের ফলাফল এমন এক সময়ে এল যখন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'বোর্ড অফ পিস' (বিওপি)-এর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে পারেন। পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গত মাসে এই বোর্ডে যোগ দিয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৬

