পাকিস্তান জাতীয় পরিষদে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী
পাকিস্তান জাতীয় পরিষদে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী। সংগৃহীত
ads

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে ফিরে আসাকে তিনি নিজের পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক যাত্রার এক গভীর ও গর্বের স্মারক হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবি যুক্ত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অনুভূতি প্রকাশ করেন হুম্মাম কাদের চৌধুরী।

আরো পড়ুন : বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

তিনি লেখেন, ‘যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ. কে. এম. ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।’

হুম্মাম কাদের চৌধুরী আরো লেখেন, ‘কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সাথে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।’

আরো পড়ুন : নিজের ওয়াজ মাহফিল নিয়ে সুখবর দিলেন মিজানুর রহমান আজহারী

তিনি লেখেন, ‘আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সাথে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক। সংসদ ভবন, ইসলামাবাদ, পাকিস্তান।’