ইসলামাবাদ, স্পিকার, হাফিজ উদ্দিন, লাল গালিচা সংবর্ধনা 
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। ইন্টারনেট
ads

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। 

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলসহ গতকাল সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন।

সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। 

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সাথে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

সূত্র : বাসস