হাফিজ উদ্দিন আহমদ, আসিফ আলী জারদারি, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, পাকিস্তানের রাষ্ট্রপতি, আইওয়ান-ই-সদর, সরদার আয়াজ সাদিক, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল, পাকিস্তান সফর
ইসলামাবাদে জারদারির সাথে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ। সংগৃহীত
ads

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সফরকালে তিনি ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। আগামী ২৯ নভেম্বর তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সাথে রয়েছেন সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান।