লোড হচ্ছে...
বৈঠকে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন চলমান ১১৫৩টি প্রকল্পের তালিকা কমিটির সদস্যদের সরবরাহ করা হয়েছে। এসব প্রকল্পের পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র উপস্থাপন করে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সে বিষয়েও কমিটিকে অবহিত করা হয়।
২৮ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ক্যাম্পাসের সার্কুলার রোডে একটি বিশেষ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
২৮ দিন আগে

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক দলীয় কর্মীসভায় জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নেয়া শপথের সাথে সাংঘর্ষিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
২৮ দিন আগে

‘১১ দলের ৭ দফা দাবি কোনো নির্দিষ্ট দল বা জোটের নয়, বরং দেশের কোটি মানুষের প্রাণের দাবি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
২৯ দিন আগে

অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার সাথে বাংলাদেশের ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন অগ্রাধিকারের গুরুত্ব উন্নয়ন সহযোগীরাও বুঝতে পারছে। ফলে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।’
২৯ দিন আগে

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
১৫ অক্টোবর, ২০২৬

স্পিকার বলেন, ‘বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এ দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছিল। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।’
১৪ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে জাপানের ক্রমবর্ধমান সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। একইসাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণের আহবান জানান।’
১৩ অক্টোবর, ২০২৬

‘যে বরাদ্দটি এসেছে, সেই বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সেটি দেখার দায়িত্ব যেমন সিটি করপোরেশনের রয়েছে, ঠিক তেমনি এই রংপুর নগরবাসীরও রয়েছে।’
১২ অক্টোবর, ২০২৬

সমাজবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সংবাদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আমির আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
১১ অক্টোবর, ২০২৬

নিজের বর্তমান জীবনের উপলব্ধি থেকে ইলিয়াস কোবরা লেখেন, ‘আমি বিশ্বাস করি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন, সেই জ্ঞান নিজের জীবনে বাস্তবায়ন এবং অন্যের কাছে তা পৌঁছে দেয়ার চেষ্টা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’
১১ অক্টোবর, ২০২৬

শূন্যপদে যুব উন্নয়ন অধিদফতরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের জন্য ১০ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করা হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৯ অক্টোবর, ২০২৬

সভায় আগামী মাসের আলোচনার জন্য ‘কিশোর গ্যাং: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর নভেম্বর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী ১৩ নভেম্বর ক্লাবের পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।
৯ অক্টোবর, ২০২৬

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ভিসি।
৮ অক্টোবর, ২০২৬

তারেক রহমানের হাত ধরেই ঘুচবে রংপুরের সকল উন্নয়ন বঞ্চনা। এই ধারাবাহিকতা শুরু হলো। জাতীয়তাবাদী দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার আহ্বান জানানো হচ্ছে।
৭ অক্টোবর, ২০২৬

নবগঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে সিলেটে এবার বিশ্ব বসতি দিবসে দুদিনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সোমবার (৫ অক্টোবর) শুরু হয়েছে।
৫ অক্টোবর, ২০২৬

তিনি রোববার জেলা নির্বাচনী অফিসে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ১৫৬ বছরের ঐতিহ্যবাহী এম এস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন।
৪ অক্টোবর, ২০২৬


