
একসময়কার বাংলা চলচিত্র জগতের খল অভিনেতা ইলিয়াস কোবরা এখন অভিনয় ছেড়ে অনেকটাই ইসলামী জীবনযাপনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন, যা ফুটে ওঠে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া বিভিন্ন পোস্ট ও শেয়ার করা ছবিতে। সম্প্রতি এমনই আরেকটি ছবি শেয়ার করেছেন তিনি, যার ক্যাপশনেও ছিল ইসলামের বিশেষ বার্তা।
ইলিয়াস কোবরা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আপনারা হয়তো অনেকেই জানেন, আমি বেশ কিছুদিন ধরে একটি স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। প্রতি শুক্রবার জুমার নামাজের পর আমাদের মসজিদে ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আলেম-উলামাগণ কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।’
তিনি আরো লেখেন, ‘এই আলোচনাগুলো থেকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারি, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করি এবং উপস্থিত সবার সাথে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নিজের ভাবনাগুলোও ভাগ করে নিই।’
নিজের বর্তমান জীবনের উপলব্ধি থেকে ইলিয়াস কোবরা লেখেন, ‘আমি বিশ্বাস করি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন, সেই জ্ঞান নিজের জীবনে বাস্তবায়ন এবং অন্যের কাছে তা পৌঁছে দেয়ার চেষ্টা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।’
সবশেষ তিনি লেখেন, ‘আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার, তা মেনে চলার এবং ইসলামের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার তৌফিক দান করুন। আমিন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








