
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড) ক্যাম্পাসে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বার্ড ক্যাম্পাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।
কর্মসূচিতে বার্ডের অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়া প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ক্যাম্পাসের সার্কুলার রোডে একটি বিশেষ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া বার্ড ক্যাম্পাসে বসবাসরত বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয় বার্ড প্রশাসন।
কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করার ওপর গুরুত্ব দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








