লিডিং ইউনিভার্সিটি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, ভিসি
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা জানাচ্ছেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। নয়া দিগন্ত

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা, অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) রাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনা জানানো হয়।

এ সময় ভিসি ড. মোহাম্মদ তাজ উদ্দিন সিলেটের উন্নয়নের জন‍্য একজন মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মানুষ হিসেবে রাগীব আলীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

উল্লেখ্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন ২০২৬-এ ড. সৈয়দ রাগীব আলী বিপুল ভোটে সভাপতি এবং তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন।

বিমান বন্দরে এ সময় উপস্থিতি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: রেজাউল করিম, রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, প্রক্টর মো: মাহবূবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মো: কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অমিত চক্রবর্তী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো: নিয়াজ মোর্শেদ, পাবলিক হেল্থ বিভাগের সহযোগী অধ্যাপক মোসাম্মৎ হালিমা বেগম, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফকাত কিবরিয়া, সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন প্রমুখ।