
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারে পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যায় সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে রয়েছেন কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, এস কে আজিজুল বারী, সৈয়দ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম। এছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও প্রতিনিধিদলের সাথে রয়েছেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং প্রত্যাবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলের রোহিঙ্গা হেরিটেজ সেন্টার (ক্যাম্প-৬), তুর্কি হাসপাতাল (ক্যাম্প-৯) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণকেন্দ্র (ক্যাম্প-৪) পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক ও নারীদের সাথে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








