লোড হচ্ছে...
২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অর্থনৈতিক প্রতিবেদনে ‘ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন করেনি’ শিরোনামে বলা হয়, প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৪৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩১৭ কোটি টাকা প্রস্তাব করায় অতিরিক্ত খরচের যুক্তিতে ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন না করে ব্যয় পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছে। তবে একই বৈঠকে যোগাযোগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতের ১,২৫০ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট ২,৫৩০ কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন লাভ করেছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার বাংলার দিগন্ত বিভাগে ‘বিলুপ্তির পথে বরগুনার রাখাইনদের তাঁতশিল্প’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, উপকরণমূল্য বৃদ্ধি, পুঁজির অভাব, সরকারি পৃষ্ঠপোষকতাহীনতা এবং চোরাইপথে আসা সস্তা বর্মিজ পণ্যের অবাধ দখলের কারণে বরগুনার তালতলীর রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প আজ বিলুপ্তির পথে। পৈতৃক এই পেশা রক্ষা করতে এবং মানবেতর জীবনযাপন করা রাখাইন পরিবারগুলোর ভাগ্যোন্নয়নে সহজ শর্তে ব্যাংক ঋণ, ন্যায্যমূল্যে উপকরণ সরবরাহ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে সরকারি জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
২০ দিন আগে

৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে প্রতিটি জেলারই রয়েছে নিজস্ব সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও ব্যর্থতা। কিন্তু অনেক সময় এসব সমস্যা ও সম্ভাবনার যথাযথ চিত্র সামনে আসে না। ফলে সম্ভাবনাগুলো বাস্তব সাফল্যে রূপ নিতে পারে না। এ বাস্তবতায় দেশের বিভিন্ন জেলার সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরার পরিকল্পনা নিয়েছিল নয়া দিগন্ত। প্রথম পর্যায়ে বেছে নেয়া হয় দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা পটুয়াখালীকে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘জিপিওতে এক দিন’ শিরোনামে একটি প্রকাশিত হয়। নূরুর রহমানের লেখা প্রতিবেদনটিতে উঠে আসে—ঢাকা জিপিওতে কর্মীদের অসহযোগিতা, দীর্ঘ লাইন ও অব্যবস্থাপনার কারণে সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়, যার সুযোগ নিয়ে দালাল চক্র অতিরিক্ত টাকার বিনিময়ে ভেতরের কর্মচারীদের মাধ্যমে দ্রুত কাজ উদ্ধার করে দিচ্ছে। সরকারি এই সেবাধর্মী প্রতিষ্ঠানে সঠিক নজরদারির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হলেও ঘুষ ও অনিয়মই যেন এখন সেখানকার স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় দলীয় কর্মীদের প্রতি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুলনা ও সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বিরোধী দলের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ করার এবং সরকারের বিভিন্ন সাফল্য জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দিয়েছেন। একইসাথে তিনি সন্ত্রাস দমনে র্যাবের ভূমিকা ও বন্যা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় শেষ পাতার প্রধান শিরোনাম ছিল–‘একের পর বিদ্যুতের দাম বাড়ছে’। নাজমুল হেসেনের লেখা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইএমএফ ও আইএফসির ঋণ সহায়তার শর্ত এবং পিডিবির লোকসান কমাতে দীর্ঘ তিন বছর পর ঈদের পর শীত মৌসুমে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে দেশে বিদ্যুতের দাম বাড়ানোর জোর প্রক্রিয়া চলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৩৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হলেও বিইআরসির পূর্ণাঙ্গ লোকবল ও বিধিমালার অভাব সত্ত্বেও এবার বছরে দুই দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে ‘বিদেশী সম্পাদকীয় থেকে’ বিভাগ যুক্ত করা হয়। বিভাগটিতে ‘গোয়েন্দা তথ্য কিভাবে বাঁকা করতে হয়’ শিরোনামে বিদেশী পত্রিকা ‘The New York Times’ থেকে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। সম্পাদকীয়তে উঠে আসে– আমেরিকানদের ইরাক অভিযানে প্ররোচিত করতে বুশ প্রশাসন সিআইএ-র প্রকৃত তথ্যের বাইরে গিয়ে বানিয়ে অতিরঞ্জিত গোয়েন্দা রিপোর্ট তৈরি ও প্রচার করেছিল। লেভিনের রিপোর্ট অনুযায়ী, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে চেনি ও রামসফেল্ডসহ শীর্ষ কর্মকর্তারা জেনেশুনেই গোয়েন্দা তথ্যকে বিকৃত করেছিলেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ শিরোনামে বিশেষ সম্পাদকীয় প্রকাশিত হয়। এতে সত্য প্রকাশে আপসহীন থাকা, সব মত ও পথের প্রকাশের সুযোগ তৈরি করা এবং জনসাধারণের সমস্যা ও দুর্ভোগ তুলে ধরার অঙ্গীকার করা হয়।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘বাংলার দিগন্ত’ বিভাগে ‘অপরাধ দমনে হিমশিম খাচ্ছে সিএমপি’ শিরোনামে গুরত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামে জনসংখ্যা অনেক বাড়লেও সেই তুলনায় পুলিশ বাড়েনি, উপরন্তু পুলিশের বহু পদ খালি পড়ে আছে। ফলে অল্পসংখ্যক পুলিশকে অনেক বেশি কাজের চাপ সামলাতে হচ্ছে, যা শহরের অপরাধ দমনকে কঠিন করে তুলছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় প্রকাশিত ‘সারাদেশের সড়ক নেটওয়ার্কের বেহাল দশা’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্যা ও বর্ষণে দেশের মহাসড়ক থেকে শুরু করে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিপজ্জনক রূপ নেওয়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। উন্নয়ন সহযোগীদের ঋণ চুক্তি বিলম্বিত হওয়ায় পূর্ণাঙ্গ পুনর্বাসন থমকে থাকলেও অর্থনীতি রক্ষা ও যাতায়াত সচল রাখতে দ্রুত সড়ক সংস্কার প্রয়োজন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় প্রকাশিত ‘প্রতিদিন খোয়া যাচ্ছে পাঁচ হাজার মোবাইল ফোন’ প্রতিবেদনে দেশে মোবাইল ফোনের ব্যবহার বাড়ার সাথে সাথে চুরি, ছিনতাই, পকেটমার ও হারিয়ে যাওয়ার ঘটনাও বাড়ছে এবং প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি ফোন খোয়া যাচ্ছে বলে আলোকপাত করা হয়। সেইসাথে মোবাইল হারিয়ে গ্রাহকদের আর্থিক ক্ষতি ও নানা প্রশাসনিক ঝামেলা পোহাতে হয়, অন্যদিকে নতুন সিম ও সংযোগ নিতে গিয়ে মোবাইল কোম্পানিগুলোও আর্থিকভাবে লাভবান হয় বলে তথ্য উল্লেখ করা হয়।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম ‘এমএ সাঈদ ও সফিউর রহমানের বিদায় আসন্ন’– এ উঠে এসেছিল আগাম নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন কমিশনের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বয়সসীমা নির্ধারণ এবং কমিশনের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে কমিশনের অধিকাংশ সদস্যকে পদ থেকে সরানোর সম্ভাবনা থাকলেও বিষয়টি নিয়ে সরকারের মধ্যে মতপার্থক্য ও অনিশ্চয়তা ছিল।
২০ দিন আগে

অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন, রাজনৈতিক স্থিতিশীলতা, সেইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাংস্কৃতিক অবক্ষয়ের মতো চ্যালেঞ্জ এবং নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের মানুষের অর্জিত সক্ষমতা ও একটি উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে ২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার প্রধান শিরোনাম করা হয়েছিল–‘বদলে যাচ্ছে বাংলাদেশ’।
২০ দিন আগে

নয়া দিগন্তের প্রথম সংখ্যায় প্রকাশিত প্রতিবেদন ও নিবন্ধগুলোতে একদিকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির সম্ভাবনা তুলে ধরা হয়েছিল, অন্যদিকে নির্বাচনব্যবস্থা, আইনশৃঙ্খলা, প্রশাসনিক দুর্ভোগ, অবকাঠামো, বিদ্যুৎ, চলচ্চিত্রশিল্প ও প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্কটও সামনে আনা হয়েছিল। জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, জীবিকা এবং সাংস্কৃতিক ঐতিহ্যও গুরুত্ব পেয়েছিল।
২০ দিন আগে

আমরা জানি, সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি একটি জাতির বিবেক, সময়ের দলিল এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহসী উচ্চারণ। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়ে দৈনিক নয়া দিগন্ত ২৩ বছরে পদার্পণ করছে। এই পথচলা মসৃণ ছিল না। আজ আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ ও নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
২০ দিন আগে

শঠ-তঞ্চকের প্রপঞ্চ আর লু-হাওয়ার দমক মাড়িয়ে হিমালয়ের বিশালতায়—যার হৃদয়ে বেজে উঠেছিল সংবাদ-সংস্কৃতির বিকল্প অথচ নির্ভিক সংবাদ পরিবেশনের জগঝম্প, তিনি সময়ের আকর ছিঁড়ে অনন্ত অসীমে পাড়ি জমানো— জীবনসফল বুজুর্গ মীর কাসেম আলী।
২০ দিন আগে

সমাজবিরোধী বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সংবাদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আমির আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
১১ অক্টোবর, ২০২৬

নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম বলেন, নিজ নিজ জেলায় প্রতিনিধিরাই নয়া দিগন্তের অভিভাবক। এই দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে তাদের নিজ নিজ এলাকায় আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১ অক্টোবর, ২০২৬

নয়া দিগন্তের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ব্যুরো ও অফিস প্রধান এবং জেলা প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নয়া দিগন্তের বোর্ডরুমে...
১ অক্টোবর, ২০২৬


