লোড হচ্ছে...
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ দিন আগে

এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২৫ দিন আগে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। রিজার্ভ পরিস্থিতির উন্নতি এনওপি সীমা বাড়ানোর সিদ্ধান্তে সহায়ক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এনওপি সীমা বাড়ানোর সুবিধার পাশাপাশি কিছু ঝুঁঁকিও রয়েছে। ব্যাংকগুলো ভবিষ্যতে ডলারের দাম বাড়বে- এমন প্রত্যাশায় বৈদেশিক মুদ্রা ধরে রাখতে পারে। একাধিক ব্যাংক একই কৌশল অনুসরণ করলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ কমে গিয়ে অন্য ব্যাংকগুলোর জন্য সঙ্কট আরো বাড়তে পারে।
২৬ দিন আগে

আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলেন। তার দুই মক্কেলও আবেগের বশে এমন মন্তব্য করেছেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়েছেন। এখন ক্ষমা চাইতে চান। তখন ট্রাইব্যুনাল দুই আইনজীবী কত বছর ধরে আইন পেশায় আছেন, তা জানতে চান। মুনসুরুল হক জানান, ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী ২০১৪ সাল থেকে এবং হাসানুজ্জামান তুষার ২০০৪ সাল থেকে আইন পেশায় নিয়োজিত। এরপর ট্রাইব্যুনাল জানতে চান, তারা আইন ভালো করে জানেন কিনা নাকি এমনিতেই মন্তব্য করে বসেছেন।
২৬ দিন আগে

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্বে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদের নিয়োগ ব্যাংকিং খাত সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে কেবল ব্যক্তির পরিবর্তন দিয়ে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণ, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সুশাসনের ঘাটতি দূর করা সম্ভব নয়।
২৬ দিন আগে

২০২৬ সালের প্রথম আট মাসে ইইউতে চীনের পোশাক রফতানির মূল্য বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ, যা বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে ভিয়েতনামের রফতানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, যা প্রায় তিন বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
২৬ দিন আগে

চট্টগ্রামের পটিয়ায় এবার তিন দিনের ব্যবধানে যৌতুকের কারণে প্রাণ গেল তানিয়া কামাল (২০) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর।
২৬ দিন আগে

রংপুরে ফেসবুকে এক হিন্দু যুবক সৌরভ দাস কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্টের জেরে তার বাড়ির তিনটি ঘরের বেড়া ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।
২৬ দিন আগে

লুলার বিজয়ের মধ্য দিয়ে ব্রাজিল এমন এক রক্ষণশীল রাজনৈতিক ঢেউয়ের বিপরীতে অবস্থান ধরে রাখল, যার প্রভাবে আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও পেরুর মতো লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ডানপন্থার দিকে ঝুঁকেছে। এ ধারাকে সমর্থন দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৬ দিন আগে

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে একই সময়ে ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়ায় মং প্রু মার্মা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় মো: সজিব (১১) নামে দু’জনের মৃত্যু হয়।
২৬ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে সর্বদলীয় মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
২৬ দিন আগে

গ্রাম পুলিশ মানিক পশারীর বোনকে কবর খোঁড়ার সরঞ্জাম আনতে বলেন। এ সময় তার বোনসহ আরো দুই নারী সেখানে আসেন। পরে তিনি কবর খোঁড়ার জন্য লোক খুঁজতে গেলে ওই নারীরা মাটি সরান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি ওই সময়ের।
২৬ দিন আগে

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আইজিপির বক্তব্যে পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার পরিবর্তে আবারো লাঠিবাহিনী ও ক্রসফায়ারের বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
২৬ দিন আগে

আলোচনার জন্য ইউরোপের পক্ষ থেকে কোনো নতুন প্রস্তাব পাওয়া যায়নি— কেবল একটি রাজনৈতিক বিবৃতি ছাড়া। তিনি সঙ্ঘাতের সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অবস্থানেরও কঠোর সমালোচনা করেন।
২৬ দিন আগে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, বিস্কুট ও কেক জাতীয় খাবারে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় মাহমুদা বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওজনে কম দেয়ায় আল আমিন বেকারিকে দুই হাজার ও পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ দিন আগে

ইউক্রেনে সামরিক আইন ও সেনা সমাবেশের মেয়াদ বাড়ল ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত,জেলেনস্কির প্রস্তাবে পার্লামেন্টের অনুমোদন, এ নিয়ে ২১ বার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিল ইউক্রেনের পার্লামেন্ট
২৬ দিন আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানো ঠেকাতে তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের আলোচনা
২৬ দিন আগে

মনোনয়নপত্র জমা দেয়ার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও দেখা করেন মেঘনা। এ সময় মরহুমা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন তিনি।
২৬ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে মানব...
২৬ দিন আগে

‘বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় বহু মানুষ জীবন দিয়েছেন, অসংখ্য পরিবার তাদের সন্তান হারিয়েছে। এই আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে কেবল বৈষম্যহীনতার স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা।’
২৬ দিন আগে


