মেঘনা আলম
মেঘনা আলম। সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন না আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তার বদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে বেছে নিয়েছে দলটি। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। 

এর আগে, মনোনয়নপত্র কিনে ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছিলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।’

মনোনয়নপত্র জমা দেয়ার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও দেখা করেন মেঘনা। এ সময় মরহুমা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন তিনি।

তবে মেঘনা আলম দাবি করেছিলেন, ইচ্ছা করে খালেদা জিয়ার মতো সাজেননি তিনি। নিজেকে মার্জিতভাবে উপস্থাপন করতে গিয়ে তার সাজ মরহুমা প্রধানমন্ত্রীর মতো দেখিয়েছে বলে জানান মেঘনা।