ইউক্রেন, সামরিক আইন, সেনা সমাবেশ, মেয়াদ, ইউক্রেনের পার্লামেন্ট,
ইউক্রেনের পার্লামেন্ট। আনদোলু

ইউক্রেনের পার্লামেন্ট সামরিক আইন ও সাধারণ সেনা সমাবেশের মেয়াদ ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। সোমবার পার্লামেন্টে এ প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৯৩ জন আইনপ্রণেতা।

Advertisement

আল জাজিরা সোমবার (২৬ অক্টোবর) জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় দেশটির পার্লামেন্ট। সামরিক আইন ও সেনা সমাবেশের মেয়াদ বাড়ানোর বিল দুটি দ্রুত অনুমোদনের প্রক্রিয়ায় বিবেচনার সিদ্ধান্তও নেন আইনপ্রণেতারা। চূড়ান্ত ভোটের আগে এ বিষয়ে সম্মতি দেন তারা।

বর্তমান পার্লামেন্টের আমলে সামরিক আইন ও সেনা সমাবেশের মেয়াদ বাড়ানোর পক্ষে এ নিয়ে ২১ বার ভোট হলো।