খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে নড়াইলে ২ বেকারিকে জরিমানা
ভোক্তা অধিকারের নড়াইল জেলা কার্যালয় এ অভিযান চালায়। নয়া দিগন্ত

নড়াইলে খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে তিন বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা অধিকারের নড়াইল জেলা কার্যালয় এ অভিযান চালায়।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় নার্সিং কলেজ সড়কে এ অভিযান চালানো হয়। 

নড়াইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, বিস্কুট ও কেক জাতীয় খাবারে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় মাহমুদা বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওজনে কম দেয়ায় আল আমিন বেকারিকে দুই হাজার ও পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, ‘যেই সব বিস্কুট ও কেকের প্যাকেটে ২৫০ গ্রাম লিখে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে, অভিযানে সেই সব প্যাকেটের কোনোটিতে ২০০ গ্রাম, আবার কোনোটিতে ২০৬ গ্রাম বা তার কিছু বেশি পাওয়া যায়। তবে, যাচাই করা প্রত্যেক প্যাকেটেই ওজনে কম পাওয়া গেছে। এক্ষেত্রে ভোক্তাকে ওজনে ঠকানোর প্রমাণ পাওয় যায়।’

তিনি জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।