লোড হচ্ছে...
পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩৫টি মাদক মামলা ও তিনটি পুলিশ আক্রমণের মামলা করা হয়েছে। এছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
১৮ দিন আগে

বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
১৮ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১৮ দিন আগে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: আকতার হোসেন এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ দিন আগে

গাজায় সত্যকে বিকৃত করেছে ইসরাইলি বাহিনী, মুখ খুললেন সাবেক নারী মুখপাত্র
১৮ দিন আগে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তথ্য অনুযায়ী, রোববার (১ নভেম্বর) পর্যন্ত বিশ্বের ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখ স্বতন্ত্র সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে আবেদন জমা পড়েছে ১২ কোটি ৮০ লাখ ৯ হাজার ৪৬৭টি। ইতোমধ্যে তিন কোটির বেশি ম্যাচভিত্তিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
১৮ দিন আগে

নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা তলানির কাছাকাছি, এগিয়ে ডেমোক্র্যাটরা
১৮ দিন আগে

ফাইনালে সেই হারের জবাব দেন ফখর জামান। ১১ চার ও ৬ ছক্কায় ৯৯ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ফাইনাল তো বটেই, যেকোনো ওয়ানডে নকআউট ম্যাচে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
১৮ দিন আগে

এনসিপি সূত্র জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া নিয়ে দুই দলের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। এনসিপির প্রত্যাশা ছিল, জামায়াত ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থীদের সমর্থন দেবে। তবে জামায়াত ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সিটিতে সমঝোতার বিষয়ে আগ্রহ দেখালেও ঢাকার দুই সিটিতে ছাড় দিতে চায়নি। এ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়।
১৮ দিন আগে

ভার্চুয়ালি যুক্ত হয়ে জিয়াউল আহসানও বলেন, তদন্ত কর্মকর্তা কোনো তথ্য ডায়েরিতে লিখে থাকলে তার তারিখ উল্লেখ থাকার কথা। তিনি সেই তারিখ জানতে চাচ্ছেন। এ সময় নাজনীন নাহার বলেন, ‘আমি জানি, এই আদালতে কী হবে।’ এরপরই প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম রোল ৫৩ প্রয়োগের কথা বলেন। জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘আমার মনে হয়, রোল ৫৩ অ্যাপলাই করার সময় এখনো আসেনি।’
১৮ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
১৮ দিন আগে

স্পিকার বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। লি কুয়ান ইউয়ের দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
১৮ দিন আগে

মাসের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের আন্দোলনে ৪ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বন্ধ থাকে। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন চালক।
১৯ দিন আগে

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ওই প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে অসত্য তথ্য দেয়া...
১৯ দিন আগে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি বলেছেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা সবাইকে সাথে নিয়ে দেশ ও সমাজ পুনর্গঠনে সামনে এগিয়ে যেতে চাই। অতীতে একটি দল মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, আর এখন আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করতে চায়। তবে বিএনপি কোনো চেতনা ব্যবসা করতে চায় না।’
১৯ দিন আগে

‘গার্ডিয়ান শার্ক’ মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরো গভীর হচ্ছে।
১৯ দিন আগে

টুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী রাসেল মাহমুদ বয়াতীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। পরে বিক্ষোভকারীদের দাবির মুখে ভুক্তভোগী গৃহবধূর স্বামী রাসেলসহ দুইজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
১৯ দিন আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাজু মিয়া (২২) নামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। ছেলের ভয়ে ভুক্তভোগী মা ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
১৯ দিন আগে

শ্রমিকরা কাজ করতে চায়। কিন্তু বহিরাগতরা এসে ঢিল মেরে ছুটি দিতে বাধ্য করে ও শ্রমিকরা রাস্তায় নেমে যায়।
১৯ দিন আগে

রাশিয়া বারবারই উল্লেখ করে আসছে যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
১৯ দিন আগে


