লোড হচ্ছে...
ওমরাহ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে জেদ্দা...
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর সুদানের নীল নদে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কিছু যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল বলে জানায় কিন্তু দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিল।
১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সোশ্যাল মিডিয়ার জন্য রিল-ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলায়। নিহত তরুণীর নাম মোহিনী, বয়স ২৭ বছর।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪টি শিশু রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আলাগোয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একটি বাঁকে মোড় নেওয়ার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এতে কিছু যাত্রী বাস থেকে বাইরে ছিটকে পড়েন এবং অন্যরা দুমড়েমুচড়ে যাওয়া বাসের নিচে আটকা পড়েন।
৪ ফেব্রুয়ারি, ২০২৬
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাম্পট্রাকের চাপায় একটি ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পাঁচকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
৩১ জানুয়ারি, ২০২৬
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভেনিজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির একজন আইনপ্রণেতা এবং আসন্ন নির্বাচনের একজন প্রার্থীও রয়েছেন। বুধবার কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে, বিমানে থাকা ১৫ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে। মন্ত্রণালয় ঘটনাটিকে ‘দেশের জন্য শোকের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে।
২৯ জানুয়ারি, ২০২৬
বাড্ডার লিংক রোডে রাইদা ও ভিক্টর পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া...
২৭ জানুয়ারি, ২০২৬
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। এবার বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
২১ জানুয়ারি, ২০২৬
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগামী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ধ্বংসস্তূপের ভেতর এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রধানমন্ত্রী সানচেজ প্রতিশ্রুতি দিয়েছেন, কেন এবং কীভাবে এই দুটি ট্রেনের সংঘর্ষ ঘটলো, তার সঠিক কারণ খুঁজে বের করা হবে।
২০ জানুয়ারি, ২০২৬
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এছাড়া আহত হন প্রায় ১০০ জন। সোমবার (১৯ জানুয়ারি) স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরটিভিই’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্দোবা প্রদেশের আদামুস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মারা গেছেন তিনজন। বৃহস্পতিবার রাত ২টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ জানুয়ারি, ২০২৬

