সড়ক দুর্ঘটনা, প্রাইভেটকার, ডাম্প ট্রাক, আহত, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। নয়া দিগন্ত
ads

ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকার ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জামালপুর সদর উপজেলার ইকবালনগর এলাকার মেহেদী হোসেন (৪০) ও ফিরোজ আলী (৩৫)।

জানা গেছে, জাহাঙ্গীরনগর থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকারের সাথে মাটি বহনকারী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে আহত দুজনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেসন অফিসার মো: আল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।