
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহ এলাকায় একাধিক গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









