নিহত
সড়ক দুর্ঘটনা। নয়া দিগন্ত
ads

রাজধানীর কদমতলীর রায়েরবাগে বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন বশির আহমেদ (৩৩),  মোহাম্মদ রুবেল (৩১) ও মো: আলামিন (৩০)। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তারা ঢাকা মেডিক্যাল  চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত এখনো জানা যায়নি।