বৃদ্ধ, দুর্ঘটনা, নিহত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইন্টারনেট
ads

রাজধানীর শাহবাগ থানায় বাংলা একাডেমির সামনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন।

রোববার বেলা ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আল-আমিন জানান, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে বাংলা একাডেমির সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি যে ওই বৃদ্ধ দুই-তিন দিন আগে বাংলা একাডেমির সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ওই এলাকায় আহত অবস্থায় পড়ে থাকেন, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই এলাকার লোকজন খবর দেয়। আমরা গুরুতর অবস্থায় তাদের পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।