
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দৃশ্য রায় গৌরব (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলাধীন আখানগর ইউনিয়নের বইলতারহাট এলাকায় এ ঘটনা ঘটে। রুহিয়া থানার ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দৃশ্য রায় উপজেলার কশালগাঁওয়ের খুটাখাল এলাকার বকুল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে দুজন আখানগর ইউনিয়নের বইলতারহাটে যাচ্ছিলেন। পথে রুহিয়া থেকে সেনিহাড়ী-বইলতারহাট সড়কে বিপরীত দিক থেকে আসা ১০ চাক্কার একটি সিমেন্ট লোড ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দৃশ্য রায়ের মৃত্যু হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। পাশাপাশি ট্রাকচালকও পুলিশ হেফাজতে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









