
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী যুবক আনোয়ারের (৩৮) লাশ ৩০ দিন পর পেয়ে দ্বিতীয় বারের মতো শোকে কাতর হয়ে পড়েছেন মৃতের পরিবার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে তার লাশ পৌঁছেছে পরিবারের কাছে।
মৃত আনোয়ার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।
এর আগে গত ২২ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানীর আবাহ শহরে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
মৃতের বড় ভাই মো: সানোয়ার হোসেন বলেন, ‘তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন মেঝো। আনোয়ার ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমিয়ে ছিল প্রবাসে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ছোট ভাই। আজ ৩০ দিন পর সকলের সহযোগিতায় আমার ভাইয়ের লাশ পেয়েছি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









