
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫) নামে এক বিএনপি নেতার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোরশেদ সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন বিএনপি নেতা খোরশেদ আলম। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









