
বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় খলিল সরদার নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি তাজলিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাখাওয়াত দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মরহুম তনির শাহের ছেলে। আহত খলিলকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত। পথে মাঠেরপুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত ও খলিল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। আহত খলিল সরদারকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









