লোড হচ্ছে...
সবচেয়ে বেশি ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির শেয়ার ছাড়ার পরিকল্পনা রয়েছে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিবিএল গ্রুপের পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ৩০ টাকা প্রিমিয়ামসহ ৪০ টাকা দরে এক কোটি ৯৫ লাখ শেয়ার ছেড়ে ৭৮ কোটি টাকা সংগ্রহ করতে চায়। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক শান্তা ইকুইটি লিমিটেড।
১৬ দিন আগে

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টার দিকে সাভার মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
১৬ দিন আগে

শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত হওয়ার খবর এসেছে। তবে প্রাথমিকভাবে জানাতে পারছি না।’
১৭ দিন আগে

এলপিজি কোম্পানিগুলো ১২ কেজির সিলিন্ডারপ্রতি কমিশন উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে চায়। প্রস্তাবে ওমেরা পেট্রোলিয়াম ১৯১ টাকা থেকে বাড়িয়ে ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার আবেদন জানিয়েছে। অন্য দিকে পরিবেশকেরা প্রতি ১২ কেজির সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দিয়েছেন।
১৮ দিন আগে

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।’
১৯ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা করা। এ জন্য সরকার ৩৫ হাজার কোটি টাকার মূলধন জোগানের ব্যবস্থা করেছে বলে দেয়া তথ্যে উল্লেখ রয়েছে। ব্যাংকটির পরিচালনা ও তদারকির জন্য একটি পরিচালনা পর্ষদও গঠন করা হয়।
২০ দিন আগে

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
২০ দিন আগে

বাপ্পি হোসেন স্বর্ণ নিয়ে বাসে করে জয়পুরহাটে যাওয়ার পথে উথলি এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাসটি থামান। এরপর ওই ব্যক্তিরা বাপ্পি হোসেনকে জোর করে বাস থেকে নামিয়ে মারধর করেন।
২০ দিন আগে

এজাহারে বলা হয়, ২০১৭ সালে আরামিট সিমেন্টের জন্য ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের পর বিভিন্ন সময়ে ভুয়া বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে ঋণের অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
২১ দিন আগে

বছরে চারবার দানবাক্স খোলা হলেও আগে অর্থ গণনার বিষয়টি গণমাধ্যম ও স্থানীয়দের সামনে প্রকাশ করা হতো না। এবার প্রকাশ্যে গণনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শনার্থী ও সাধুরা।
২২ দিন আগে

টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা মিলন বালা অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ ব্যাগটি গাড়িতে ফেলে চলে যান।
২২ দিন আগে

চতুর্থ দফার গণনা শেষে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দফায় মোট দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া যায়। আর আজ শনিবার পাওয়া গেল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। সব মিলিয়ে পাঁচ দফায় পাওয়া গেছে তিন কোটি ১৭ লাখ টাকা।
২৪ দিন আগে

১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভারের বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ওভারব্রিজের নিচ দিয়ে ফেরার পথে এক নারী তার কাছে লিফট চান।
২৭ দিন আগে

সোমবার রাতে নুরমোহাম্মদ দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিল। তার বাড়ি ফিরতে দেরি দেখে আমাদের মা বাড়ির গেটের বাইরে বের হন। পরে নুর মোহাম্মদকে আহত অবস্থায় বাড়ির নিকটস্থ রাস্তায় পড়ে থেকে কাতরাতে দেখেন।
২৮ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে একটি রুমে নকল টাকা ছাপানোর সময় মো: শ্রাবণ হোসেনকে আটক করা হয়।
২৯ দিন আগে

অভিযানে উদ্ধার করা হয়েছে ১০০০টি ২০০ টাকা মূল্যমানের জাল নোট। যার মোট পরিমাণ দুই লাখ টাকা। এ ছাড়া জব্দ করা হয়েছে ডেলের একটি ল্যাপটপ ও এপসনের একটি কালার প্রিন্টার।
২৯ দিন আগে

২৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় ডিন অফিসের একটি কক্ষে আইসিই বিভাগের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখার অভিযোগ তোলেন অভিযুক্ত শিক্ষার্থীরা।
১৮ অক্টোবর, ২০২৬

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের বকেয়া ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে ট্রাক্টর মালিক আরিফের (৩৫) সাথে কৃষক আব্দুস সালামের কথা-কাটাকাটি হয়।
১৭ অক্টোবর, ২০২৬

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কামাল ও মানিক নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় কামালের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়।
১৭ অক্টোবর, ২০২৬


