পাগলা মসজিদ, পাগলা মসজিদের দানবাক্স, দানবাক্স খোলা, পাগলা মসজিদের টাকা গণনা, কিশোরগঞ্জ, নরসুন্দা নদী, ১৫টি লোহার দানবাক্স, দানবাক্সের টাকা গণনা
৪ মাস ২৪ দিন পর খুলল পাগলা মসজিদের ১৫ দানবাক্স। সংগৃহীত
ads

চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা থেকে দানবাক্সে জমা হওয়া টাকা গণনা শুরু হয়েছে। এ কাজে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ।

এদিন সকালে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। পরে দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলবে টাকা গণনার কাজ।

গণনা কার্যক্রমে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এ কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবার নতুন করে আরো দুইটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

আজ সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।