লোড হচ্ছে...
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল হাসান জানান, ‘আর দুই মিনিট পর গেলেই অভিযুক্তরা ভুক্তভোগীকে হত্যা করে ফেলত। পুলিশের দ্রুত অভিযানে ভুক্তভোগী প্রাণে রক্ষা পান। পুলিশ ঘটনাস্থল থেকে তিন অভিযুক্তকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।’
২৬ দিন আগে

সোমবার রাতে নুরমোহাম্মদ দোকান বন্ধ করে বাড়ি ফিরতে দেরি করছিল। তার বাড়ি ফিরতে দেরি দেখে আমাদের মা বাড়ির গেটের বাইরে বের হন। পরে নুর মোহাম্মদকে আহত অবস্থায় বাড়ির নিকটস্থ রাস্তায় পড়ে থেকে কাতরাতে দেখেন।
২৬ দিন আগে

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যা ও ভ্যান ছিনতাই মামলায় প্রধান অভিযুক্তসহ চার আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার আসামিরা হলেন...
২৮ দিন আগে

ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসেন। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা এসে বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
২৮ দিন আগে

পঞ্চবটী চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নারায়াণহাট শাখা থেকে বাগানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও খরচের সাত লাখ ৩৩ হাজার টাকা তুলে মোটরসাইকেলযোগে বাগান অফিসে ফিরছিলেন। তিনি বাগানের প্রধান ফটকের অদূরে পৌঁছালে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গতিপথ রোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
১৬ অক্টোবর, ২০২৬

খুলনা জেলা সার্কেল অফিসে কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে রূপসা থেকে পুলিশ ক্লাবে যাওয়ার পথে কলেজিয়েট স্কুলের সামনে তিন ছিনতাইকারী তার পথরোধ করে।
১৫ অক্টোবর, ২০২৬

শহীদ আবরার ফাহাদের নামে গড়াই নদে সড়ক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১৪ অক্টোবর, ২০২৬

তিন নারী ও এক পুরুষ সুনিলের ইজিবাইকটি রিজার্ভে গাবতলী যাওয়ার জন্য ভাড়া নেন। পথিমধ্যে তারা ইজিবাইকটি নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী বাজার এলাকায় পৌঁছালে একটি মুদির দোকানে সবাই মিলে জুস পান করেন।
১০ অক্টোবর, ২০২৬

শ্রীপুরের গোসিংগা পার হয়ে কর্ণপুর এসে পৌঁছালে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল আমাদের প্রাইভেটকার ঘেরাও করে। প্রতি মোটরসাইকেলে দু’জন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই তারা প্রাইভেটকারের বাম পাশের গ্লাস ভেঙে ফেলে এবং হিমেল আহমেদকে গুলি করে।
৯ অক্টোবর, ২০২৬

ব্যাংকের টাকা ছিনাতাইয়ের ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ অক্টোবর, ২০২৬

কলেজিয়েট স্কুলের সামনে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ দিয়ে পালিয়ে যায়।
৯ অক্টোবর, ২০২৬

পথচারীরা দেখতে পেয়ে ওই দুই কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।
৭ অক্টোবর, ২০২৬

ছিনতাইবিরোধী অভিযানে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

ওয়ারী ট্রাফিক বিভাগের বরাত দিয়ে তিনি জানান, সোমবার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ফজলে রাব্বি ও কনস্টেবল রবিউল। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে উঠতে গেলে তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন এক ছিনতাইকারী।
৬ অক্টোবর, ২০২৬

মামলায় কারাগারে থাকা তিন আসামি ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আজ আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া আসামি সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
৬ অক্টোবর, ২০২৬

রোববার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর ইস্পাহানি চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরার চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়।
৫ অক্টোবর, ২০২৬

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গামছা ও লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে।
৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দরবেশ সেজে এক বৃদ্ধাকে অচেতন করে সাড়ে ৪ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
৪ অক্টোবর, ২০২৬

ছিনতাইকারীরা কামাল হোসেনের গলায় ধারালো চাকু ধরে ভয়ভীতি দেখায়। পরে তার দুই হাত রশি দিয়ে বেঁধে সাইকেলে থাকা প্রায় এক লাখ ৫০ হাজার টাকার কাপড় এবং বুক পকেটে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
৪ অক্টোবর, ২০২৬

ছিনতাইকারীরা রাজীবের গলায় শ্বাসনালীতে ও পিঠে ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করে। রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।
৪ অক্টোবর, ২০২৬


