লোড হচ্ছে...
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল। বাংলাদেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কখনো পুনর্বাসিত হতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত রয়েছে।
২ ঘণ্টা ৫৫ মিনিট আগে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন ছাত্রলীগ কর্মীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন সাদিক কায়েমের বাবা আবুল কাশেম।
৩ ঘণ্টা ৫৭ মিনিট আগে

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
৮ ঘণ্টা ৫৭ মিনিট আগে

বেশকিছুদিন ধরেই শহরের রামচন্দ্রপুরপাড়া বাসিন্দা ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিলেন। বিশেষ করে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এটি বেশি করা হত।
১৩ ঘণ্টা ৫৪ মিনিট আগে

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো: মাসুদুজ্জামান রুবেলকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো: জুয়েল উদ্দিন, মো: মারুফ হোসেন পিয়াস, মো: বজলুর রহমান ও মোক্তাদির রহমান।
২১ ঘণ্টা ৩৪ মিনিট আগে

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ও প্রাক্তন ছাত্রপরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের।
২২ ঘণ্টা আগে

গ্রেফতারকৃত আক্তারুজ্জামান পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা বলে জানিয়েছে এসআরইউ।
২২ ঘণ্টা ২০ মিনিট আগে

ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন তরুণের সাথে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সাথে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১ দিন আগে

সব সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিলো নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল।
১ দিন আগে

রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ও-লেভেল ও এ-লেভেল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তারা মেধা পাচার রোধ, শিক্ষানীতির সমন্বয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার আহ্বান জানান।
১ দিন আগে

ছাত্রশিবিরের ও-লেভেল ও এ-লেভেল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রাতিষ্ঠানিক সাফল্যের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে

আসামিরাসহ অজ্ঞাতপরিচয় ৬০ থেকে ৭০ জন আসামি চাপাতি, ছোরা (চাকু), হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসে। তারা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা এবং প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়।
১ দিন আগে

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। অন্যদিকে, ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতে উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
১ দিন আগে

আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ১১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা উঠে এসেছে।
১ দিন আগে

আসরের নামাজের পর আজিমপুর এতিমখানার গোর-এ-শহীদ মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
২ দিন আগে

মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের ভবনের সামনের দরজায় পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দু’টি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়।
২ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেছেন, মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির।...
২ দিন আগে

মৃত আজিম সরকার ও বন্ধু রিফাত মোটরসাইকেলে শিবগঞ্জ যাওয়ার পথে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
২ দিন আগে

সিআইডি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা থেকে রমনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
২ দিন আগে

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের জন্য ইতোমধ্যে লং মার্চ করেছি, মিছিল করেছি, এই ক্যাম্পাসেও মিছিল-মিটিং হচ্ছে। অবরোধ কর্মসূচি করা, ধর্মঘট পালন করা, ঘেরাও কর্মসূচি করা, যেটা সরকার যদি আমাদের বাধ্য করে আমরা করব।’
২ দিন আগে


