প্রধানমন্ত্রী, তারেক রহমান, আওয়ামী লীগ, ছাত্রদল, শিক্ষাসামগ্রী
মহাখালির আইপিএইচ মাঠে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়। নয়া দিগন্ত
ads

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল।

আজ শনিবার বিকেল ৩টায় মহাখালির আইপিএইচ মাঠে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা: আউয়াল বলেন, সব সেক্টরের ন্যায় শিক্ষা সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিলো নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রীর পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার দল।

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই আজ তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি, যুবদল নেতা লিটন, লাভলু-সহ নেতৃবৃন্দ।