ছাত্রদল, কমিটি
কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি নিশাত সম্পাদক জামির। সংগৃহীত
ads

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে খন্দকার আসলিম উদ্দিন নিশাতকে সভাপতি ও মো: জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো: মাসুদুজ্জামান রুবেলকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো: জুয়েল উদ্দিন, মো: মারুফ হোসেন পিয়াস, মো: বজলুর রহমান ও মোক্তাদির রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো: আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো: সজল ইসলাম ও মো: আসাদুজ্জামান রুমনকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: হৃদয় হাসান। 

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। 

কমিটি ঘোষণার পর কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ নভেম্বর এডহক কমিটি গঠন করা হয়েছিল।