
রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি এবং মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
এমআরইউ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আক্তারুজ্জামান পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা বলে জানিয়েছে এসআরইউ।
পরে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









