
লোহাগাড়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্রপরিষদের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ও প্রাক্তন ছাত্রপরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার আঞ্জুমানে ত্বোলাবায়ে সাবেক্বিনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, এ মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান আনছারী, বর্তমান প্রিন্সিপাল মাওলানা আ ন ম নোমান।
সভায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত মাদরাসার সাবেক ছাত্ররা অংশ নেন। সভায় মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ১৯৮২ ব্যাচের খালেদ মাহমুদ চৌধুরীকে সভাপতি ও ১৯৮৮ ব্যাচের মোহাম্মদ আশরাফুল মওলাকে সেক্রেটারি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী বলেন, পদুয়া মাদরাসার সাবেক শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন। এটি অত্যন্ত গর্বের বিষয়।
তিনি ছাত্রজীবেনর স্মৃতিচারণ করে বলেন, আমাদের কৈশোরের আবেগ এই মাদরাসা ক্যাম্পাস অসংখ্য গুণীজন তৈরি করেছে।
আগামীতে যোগ্য ও দক্ষ নাগরিক তৈরির জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









