কামাল হোসেন এমপি  মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামী ছাত্রশিবির
কথা বলছেন মোহাম্মদ কামাল হোসেন এমপি । নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেছেন, মেধাবীদের একটি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইসলামী ছাত্রশিবির। অপসংস্কৃতির বিপরীতে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে সংগঠনটি কাজ করছে। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা অনস্বীকার্য।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে যা বললেন মামুনুল হক

কামাল হোসেন বলেন, ধ্বংসপ্রাপ্ত সমাজ ও সভ্যতাকে আলোকিত সমাজে রূপান্তর করতে ইসলামী ছাত্রশিবির কাজ করছে। সংগঠনটি আলোকিত মানুষ গড়ার একটি ইন্ডাস্ট্রি।

তিনি আগামীর নতুন বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সংগঠনটির ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন : গোপালগঞ্জে বিজিবি-এসআরবি প্রধানের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন আইজিপি

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ এবং দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।