সাগর আহমেদ, হত্যা মামলা, মো. সিরাজুল খান, সিআইডি, জুলাই ছাত্র আন্দোলন, হত্যা মামলা গ্রেফতার
গ্রেফতার মো: সিরাজুল খান (৬৮)। সংগৃহীত
ads

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে গুলিতে শিক্ষার্থী মো: সাগর আহমেদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মো: সিরাজুল খান (৬৮) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ব্যাশপুর গ্রামের বাসিন্দা বাবা মরহুম সৈয়দ আলী খান ও মা মরহুম কভিরুন্নেছা খানমের ছেলে। তিনি এ মামলার ৬৬ নম্বর এজাহারনামীয় আসামি।

সিআইডি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর রমনা থানাধীন নিউ বেইলি রোড এলাকা থেকে রমনা থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

মামলার সাথে সংশ্লিষ্ট অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।