প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল। সংগৃহীত
ads

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আসরের নামাজের পর আজিমপুর এতিমখানার গোর-এ-শহীদ মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, দেশের মানুষ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এছাড়া বিএনপির মরহুম চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রাকিবুল হাসান ও জুল হোসেন এবং সদস্য সাব্বির আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বাসস