লোড হচ্ছে...
নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখে কয়েকজন যুবক অটোরিকশাযোগে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
৩ ঘণ্টা ৩২ মিনিট আগে

ফরিদপুরের বোয়ালমারীতে ঋণের চাপে গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বিভিন্ন এনজিও থেকে নেয়া লাখের অধিক টাকার ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এবং পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে।
১ দিন আগে

গাড়িচাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিহত হয়েছেন।
১ দিন আগে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ নয়া দিগন্তকে বলেন, এলপিজির দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার প্রতিবারই আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির প্রসঙ্গ তুলে ধরে। কিন্তু কাঠামোগত অদক্ষতা ও অস্বচ্ছ চুক্তির দায় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে। সরকার আন্তরিক হলে এসব সমস্যার সমাধান সম্ভব।
৩ দিন আগে

নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ দুই যুগ বিনা বেতনে শিক্ষকতা করে এবং ঋণের চাপে অতিষ্ঠ হয়ে শৈলেন্দ্র কুমার চৌধুরী মানিক (৫৬) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। প্রায় দুই যুগ ধরে শিক্ষকতা করেও তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি তহবিল মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) অন্তর্ভুক্ত না হওয়ায়, কোনো বেতন পাননি
৩ দিন আগে

উৎপাদন কমলেও শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণের মতো স্থায়ী ব্যয় বহন করতে হয়। ফলে প্রতিটি পণ্যের ব্যয় বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে। যোগ হয় জেনারেটরের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের ক্ষয়। যেসব শিল্পে সরাসরি গ্যাসের তাপ লাগে, সেখানে বিকল্প জ্বালানিতে কাক্সিক্ষত গতি ও মান বজায় রাখা কঠিন।
৫ দিন আগে

পৃথিবীর সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি মাটির নিচে চাপা পড়েছিল ৮০ হাজার বছর!
৫ দিন আগে

প্রতিদিনের মতো আজ সকালেও জীবিকার তাগিদে ডাউকি নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। নদীতে কাজ করার সময় আকস্মিকভাবে প্রায় ১৫ হাত পানির নিচে বালুর স্তূপ ধসে পড়ে। এতে তিনি বালুর নিচে চাপা পড়ে নিখোঁজ হন।
৬ দিন আগে

বিয়ের ২ সপ্তাহের মাথায় ট্রাকচাপায় ইতালি প্রবাসী নিহত হয়েছেন।
৮ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.০° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। গত মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
১১ দিন আগে

ঘর ভাঙার আগে পাশের ঘরের বাসিন্দাদের সতর্ক করা হয়নি। একপর্যায়ে দেয়াল ভাঙার সময় দেয়ালের একটি অংশ ধসে আছিয়ার রান্নাঘরের উপর পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে আছিয়া গুরুতর আহত হন।
১২ দিন আগে

পুলিশ জানায়, রোববার সকালে একটি ব্যাটারি চালিত ইজিবাইকযোগে বাবা ও মেয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এ ঘটনায় বাবা-মেয়ে গুরুতর আহত হন।
১২ দিন আগে

নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছিলেন নজরুল ইসলাম। এরই অংশ হিসেবে শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
১৩ দিন আগে

বিডব্লিউওটি জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিশালী হতে পারে। এর গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
১৩ দিন আগে

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানান, ভোরের দিকে একটি অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ দিন আগে

সংস্থাটি জানায়, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
১৮ দিন আগে

বছরে প্রায় ৫ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ। সহজে প্রাপ্তির সুবিধার্থে উচ্চ রক্তচাপের ওষুধকে সরকারের অত্যবশ্যকীয় তালিকায় রাখা উচিত।
১৯ দিন আগে

অজ্ঞাতপরিচয় এক নারী ঘটনাস্থলে মারা যান। আর মুক্তা বেগম নামে অপর এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা পুলিশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২১ দিন আগে

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৪ দিন আগে

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।’
২৪ দিন আগে


