
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান রিহাম (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর-ইসলামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান রিহাম ওই এলাকার আবদুল মজিদ স্যারাং বাড়ির মহি উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বিয়ের গেট দেখতে গিয়েছিল রিহাম। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








