
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিম থেকে পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আরো একজন। তিনি আজ অথবা আগামীকালের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।
পদত্যাগ করা পাঁচ শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ ছাড়া ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগও পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
তাদের মধ্যে মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম ও আতিয়া সানজিদা শর্মী,শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ও গতকাল বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো: ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে ভিসি বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগ করা একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, সহকারী প্রক্টরদের কয়েকজনকে পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা চলছিল। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কাছে বার্তা দেয়া হয়। রাজনৈতিক চাপের কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়ে দেয়ার অনুরোধ জানানো হয় তাদের। পরে প্রক্টরের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।
শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের পাশাপাশি রাজনৈতিক চাপও কাজ করেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গতকাল দুইজনের পদত্যাগপত্র পেয়েছি। তারা আমাকে মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন। আজ একটা মিটিং শেষে তিনজন পদত্যাগপত্র দিয়ে গেছে।’
রাজনৈতিক চাপের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ অভিযোগ থাকবেই। আমরা রাজনীতির গন্ধ খুঁজি, সব জায়গায় রাজনীতি দেখতে পায়। এখন যারা পদত্যাগ করেছেন, তারা কী কারণে পদত্যাগ করেছেন ভালো বলতে পারবেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








