সড়ক দুর্ঘটনা, নিহত, বাসচাপায় মৃত্যু, দারুসসালাম থানা, গাবতলী পর্বত,  বাস দুর্ঘটনা
বাসচাপায় নিহত ২ নারী। সংগৃহীত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।

Advertisement

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) তামান্না রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার সকালে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে রাস্তা পার হচ্ছিলেন ওই দুই নারী। এ সময় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।