লোড হচ্ছে...
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন ব্যবসায়ী। ২০২৫ সালের আগস্টে সংঘবদ্ধ চক্রটি টেলিগ্রাম আইডি থেকে তাকে অনলাইনে খণ্ডকালীন চাকরির প্রস্তাব দেয়। নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে একটি ট্রাভেল প্ল্যাটফর্মে বিভিন্ন পর্যটনকেন্দ্রে ইতিবাচক রেটিং ও ফিডব্যাক দেয়ার বিনিময়ে দৈনিক ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। প্রস্তাবে আকৃষ্ট হয়ে কাজ শুরু করলে তাকে কয়েক দফায় পারিশ্রমিকও দেয়া হয়। পরে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে প্রতিষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষে ১ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব দেয়া হয়।
১০ অক্টোবর, ২০২৬

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন—এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার মিরপুর মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় বৈঠকস্থল থেকে রূপনগর থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
১০ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১০ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানায় ছয়জন, পল্টন থানায় পাঁচজন, সবুজবাগ থানায় চারজন, খিলগাঁও থানায় ১৬ জন, রামপুরা থানায় একজন, শাহজাহানপুর থানায় ১৮ জন ও মুগদা থানায় ১২ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১০ অক্টোবর, ২০২৬

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগ থেকে ৯০ জন, মতিঝিল বিভাগ থেকে ৮২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৫ জন, লালবাগ বিভাগ থেকে ৫৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৭ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন, রমনা বিভাগ থেকে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেফতার করেছে।
১০ অক্টোবর, ২০২৬

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্প সংলগ্ন পাঁকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
১০ অক্টোবর, ২০২৬

ডিবি পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পুন্নির মুদি দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করে। এ সময় গাজী আশিককে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
১০ অক্টোবর, ২০২৬

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
১০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোহাম্মদ হাসান (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৯ অক্টোবর, ২০২৬

অভিযানকালে ৭৯ পিস ইয়াবা, ৩০ বোতল ভারতীয় মদ ও ৩৩ হাজার ৬০০ প্যাকেট ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কারেন্ট জাল ও চায়না চাইসহ তিনজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
৯ অক্টোবর, ২০২৬

ঘটনাটি সামনে আসার পর থেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাইবার জগৎ ব্যবহারকারীদের অনেকে। হ্যাকাররা যে পরিমাণ তথ্য চুরির দাবি করেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পাঠাও কর্তৃপক্ষ। তবে কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে চলে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
৯ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শতাধিক মানুষের মধ্যে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করেছে গ্রিন হিউম্যানিটি সোসাইটি (জিএইচএস) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
৯ অক্টোবর, ২০২৬

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রাসেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা রয়েছে। অন্যদিকে মোরশেদ, বাবু ও সাব্বিরের প্রত্যেকের বিরুদ্ধে দু’টি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে একটি শর্টগান, একটি চাইনিজ পিস্তল, নয়টি সীসার বুলেট, ছয়টি কার্তুজ, একটি টেঁটা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা আদায়ের তালিকাসংবলিত একটি খাতা উদ্ধার করা হয়।
৯ অক্টোবর, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেয়া হয়।
৯ অক্টোবর, ২০২৬

বাসে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ অক্টোবর, ২০২৬

ব্যাংকের টাকা ছিনাতাইয়ের ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৯ অক্টোবর, ২০২৬

অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কোনো শিক্ষার্থী একক প্রচেষ্টায় সব অর্জন করতে পারে না; এজন্য পরিবারের সহযোগিতা প্রয়োজন। যে পরিবারে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই, সেখানে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা কঠিন। যথাযথ পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা আরো ভালো করতে পারে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৯ অক্টোবর, ২০২৬

ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

সভায় আগামী মাসের আলোচনার জন্য ‘কিশোর গ্যাং: সমস্যা ও উত্তরণের উপায়’ বিষয়টি নির্ধারণ করা হয়। পাশাপাশি ‘অন্য এক দিগন্ত’-এর নভেম্বর ২০২৬ সংখ্যার বিভিন্ন লেখা নিয়ে ঐচ্ছিক আলোচনা হবে। আগামী ১৩ নভেম্বর ক্লাবের পরবর্তী মাসিক সভা অনুষ্ঠিত হবে।
৯ অক্টোবর, ২০২৬


