
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানায় ছয়জন, পল্টন থানায় পাঁচজন, সবুজবাগ থানায় চারজন, খিলগাঁও থানায় ১৬ জন, রামপুরা থানায় একজন, শাহজাহানপুর থানায় ১৮ জন ও মুগদা থানায় ১২ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








