
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল এসি বাসে অভিযান চালিয়ে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার ১১ নম্বর লেনের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে রাতে ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি এসি বাসে অভিযান চালানো হয়। এ সময় এক যাত্রীর দেহ তাল্লাশি চালিয়ে তিন পুটলায় মোড়ানো এক হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
ভাঙ্গা থানা ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শুক্রবার দুপুরে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








