নিষিদ্ধ ছাত্রলীগ, গ্রেফতার, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, ছাত্রলীগ নেতা গ্রেফতার, গোপন বৈঠক
মিরপুরে গোপন বৈঠকে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার তিনজন। সংগৃহীত

রাজধানীর মিরপুরে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো: মারুফ হোসেন মিঠুসহ (৩৪) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার অন্য দুইজন হলেন মো: আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছেন—এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার মিরপুর মডেল থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় বৈঠকস্থল থেকে রূপনগর থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।