
মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮০০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১০ আগস্ট) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কেয়াইন ইউনিয়নের নিমতলা পেট্রোল পাম্প সংলগ্ন পাঁকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ওই দু’জন হলেন সিরাজদিখান উপজেলার চালতিপাড়া গ্রামের মো: শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম (২৮) ও লক্ষীবিলাশ গ্রামের নিলয় মন্ডল (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় থানার এসআই (নি:) মো: রাকিবুল ও এএসআই শিবলী সাদিক সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিমতলা পেট্রোল পাম্প সংলগ্ন পাঁকা রাস্তার ওপর থেকে মো: শামীম হোসেন ওরফে পিচ্চি শামীম ও নিলয় মন্ডলকে ১৫ গ্রাম হেরোইন ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








