ইয়াবা
ইয়াবাসহ গ্রেফতার আশিক। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গাজী আশিক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশিকের বাড়ি উপজেলার যশলদিয়া গ্রামে।

রাত ১১টায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের পুন্নির মুদি দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করে। এ সময় গাজী আশিককে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।