
চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোহাম্মদ হাসান (৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু হাসান ওই এলাকার নেসার ড্রাইভার বাড়ির লোকমান হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বাবার সাথে বাড়ির পাশে জমিতে গেলে বিষাক্ত একটি সাপ তাকে কামড় দেয়। এ সময় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে নেওয়ার পথেই সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে একই এলাকার বাসিন্দা মো: ছালাহ উদ্দিন বলেন, ‘বাবার সাথে বাড়ির পাশে জমিতে যায়। সেখানে খেলা করার একপর্যায়ে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে মেডিক্যালে নেয়ার পথে সে মারা যায়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








